নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-21T16:11:24+06:00
2026-05-21T17:15:35+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচনই এখন বড় চ্যালেঞ্জ : সিইসি নাসির উদ্দিন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:১১ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৫:১৫ পিএম
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন আয়োজনই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “আমরা কোনো ধরনের রক্তপাত চাই না। স্থানীয় সরকার নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন অতীত থেকেই সংঘাতপ্রবণ হিসেবে পরিচিত। বিভিন্ন এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


নাসির উদ্দিন বলেন, সংঘাত প্রতিরোধে নির্বাচন কমিশন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবে। পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার চিত্র তুলে ধরে সিইসি বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যায়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণ হারান ১১৬ জন।

তিনি আরও বলেন, “গণতন্ত্র শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, তৃণমূল পর্যায়ের গণতন্ত্র আরও গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের প্রতিনিধিরাই সরাসরি জনগণের সেবার সঙ্গে যুক্ত। তাই শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত জরুরি।”

জ/ই





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]