ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-18T11:56:23+06:00
2026-05-18T11:56:23+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫৬ এএম 
ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের
ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে স্থানীয় সময় শনিবার (১৬ মে) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএর পরিচালকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীন সফর শেষে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে ফিরে এই বৈঠক করেন ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া হলে সে অনুযায়ী পেন্টাগন এরইমধ্যে কয়েকটি সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]