তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-05-18T12:58:34+06:00
2026-05-18T12:58:34+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৫৮ পিএম 
তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি ধার্য করা হয়েছে আগামী ২১ মে। সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে হাইকোর্ট বৃহস্পতিবার দুপুরে এটির শুনানির সময় নির্ধারণ করে দেন। 

গেলো সপ্তাহে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২পরিচালক বর্তমান বোর্ড বাতিল চেয়ে হাইকোর্টে  রিট করেন। রিটকারীরা হলেন- আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

রিটের বিবাদীরা হলেন- বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে তা ১১ মে খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]