মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T15:59:50+06:00
2026-05-17T15:59:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৫৯ পিএম 
মেঘনার ভাঙনরোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী অর্থবছরে নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ সবসময় ভাঙন, প্লাবন ও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বসবাস করে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাটে নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাতিয়া, উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ নদীভাঙন কবলিত এলাকাগুলোতে সরকারের বিশেষ নজর রয়েছে। এসব এলাকায় একাধিক প্রকল্পও চলমান রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের যে প্রত্যাশা স্থায়ীভাবে ভাঙন রোধ সেই কাজও করা হবে। যেসব এলাকায় সবচেয়ে বেশি জরুরি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী কাজ করা হবে বলে জানান তিনি। স্টাডি রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর আগামী অর্থবছরেই এসব কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান মন্ত্রীকে নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]