চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-12T14:17:01+06:00
2026-05-12T14:17:01+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:১৭ পিএম 
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এই বিষয়টি নিশ্চিত কেেছন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। গরুগুলো ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ২০ লক্ষ টাকা মূল্যের ১২টি গরু জব্দ করেছে।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান রোধে বিশেষ তৎপর রয়েছে। দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]