শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-11T19:18:21+06:00
2026-05-11T19:18:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১৮ পিএম 
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আগামীতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।

সোমবার দুপুরে একদিনের সফরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারী টিচার্স ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, চাকরি হিসেবে নয়, শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরও বাড়বে। বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অনেক নিচে নেমে এসেছিল, সেটি সম্পূর্ণভাবে বদলে দেওয়া হবে।

এছাড়াও দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বিশেষ করে পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেকাংশে বেশি। আগামীতে প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষকের কোনো জায়গা থাকবে না।


এর আগে, রেইছা প্রাইমারী টিচার্স ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষা প্রতিমন্ত্রী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক ভুঞাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থারউন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সবার সামনে তুলে ধরেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]