গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-11T14:23:17+06:00
2026-05-11T14:23:17+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের নিজড়ায় সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন আহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৩ পিএম 
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সজীব খান (৩০)। ওই ঘটনায় অপর পক্ষের ৫ জন একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
  
আহত নিজড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছাব্বির হোসেন অভিযোগ করে বলেন , আমার পিতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে অপর পক্ষের  লোকজন দীর্ঘদিন যাবত  বাকিতে কেনাকাটা করলেও তা পরিশোধ করতেন না। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন। সে ঘটনার জের ধরে  তখন থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ায় দীর্ঘদিন রাগ পুষে রাখার পর গতকাল রোববার অপর পক্ষের গামা, রুবেল, মোফাজ্জে, শাহি, ইব্রাহিম, ফয়সাল, কামরুলসহ ২০-৩০ জন পরিকল্পিতভাবে আমার বাবা মান্নান খানসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর পর্যায়ক্রমে হামলা চালায়। এ ব্যাপারে  অপর পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই মন্তব্য করতে  রাজি হননি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছাব্বির হোসেন জানান, আহত ১২ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]