নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-07T16:59:36+06:00
2026-05-07T16:59:36+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫৯ পিএম 
শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরোধ করা হয়েছে নোটিশে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসিকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোররা এসব মাধ্যমের মারাত্মক অপব্যবহার করছে।

অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি প্রবল আকার ধারণ করেছে, ফলে তারা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা তৈরি হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।


এছাড়া বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে মারাত্মক কুপ্রভাব ফেলছে।

এতে তারা পড়াশোনায় অনাগ্রহী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতি অনীহা তৈরি হচ্ছে। পাশাপাশি মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

নোটিশে আরও বলা হয়, ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে তারা পর্নোগ্রাফি ও অনলাইন গেমে আসক্ত হচ্ছে, যা অনেক ক্ষেত্রে অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]