ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-06T11:22:13+06:00
2026-05-06T11:22:13+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ১১:২২ এএম | ৬ মে, ২০২৬ | বুধবার
ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।   

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।


এর আগে মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত