ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-05T18:43:00+06:00
2026-05-05T18:43:00+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ফেনী জেলা তথ্য অফিসের ফুলগাজীতে উঠান বৈঠক অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪৩ পিএম 
জেলা তথ্য অফিস ফেনী  কর্তৃক ০৫ মে, ২০২৬ তারিখে ফুটবলার হাফেজ বাড়ি, মধ্যম বাশুড়া, ০৬নং ওয়ার্ড, ফুলগাজী ইউনিয়ন, ফুলগাজী উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচী প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য অফিসার এস.এম.আল আমিন ফ্যামিলি কার্ড প্রাপ্তির শর্তাবলি আলোচনা করেন-
ভূমিহীন ও গৃহহীন : যাদের নিজস্ব জমি বা বাড়ি নেই।
দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার : যারা দিনমজুর, কৃষি শ্রমিক বা অসচ্ছল।
ভালনারেবল ও উপার্জনে অক্ষম : বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা বা প্রতিবন্ধী সদস্যের পরিবার।
নারী প্রধান পরিবার : যে পরিবারের প্রধান নারী।
১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের পরিবার : আর্থিকভাবে অসচ্ছল পরিবার।

সবশেষে তিনি আরো বলেন,কেউ পিছিয়ে থাকবে না" SDGs (টেকসই অভিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা) এর এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশকে একটি উন্নত ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে "প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির" এটি একটি আধুনিক সনদ হলো এই ফ্যামিলি কার্ড।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]