বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-05T16:07:54+06:00
2026-05-05T16:07:54+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০৭ পিএম 
বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি আটক
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রবিউল হাসান জনি নাটোর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার তমালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান বলেন, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]