পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-04T18:08:29+06:00
2026-05-04T18:08:29+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:০৮ পিএম 
পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে বর্তমান প্রবণতা বজায় থাকলে রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ফলাফলের প্রবণতার মধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা, বিজেপি ক্ষমতায় এলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।


বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সমাপ্তি ঘটতে চলেছে এবং বিজেপিই সরকার গঠন করবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজনৈতিক মহলে ও ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত। তবে দলীয়ভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]