ময়মনসিংহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T13:17:20+06:00
2026-05-04T13:17:20+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
মুক্তাগাছায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:১৭ পিএম 
ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও ২ জন।


আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]