টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T09:42:12+06:00
2026-05-04T09:42:12+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪২ এএম 
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। এসময় আহত হয়েছে আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৪ মে) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, সকালে ট্রাক এবং পিকআপ ভ্যানটি একই লেনে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকের পেছনে পিকআপ ভ্যান সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় আহত হয় আরও দুইজন। 

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]