কোরবানির পশু পরিবহন; চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-03T19:06:22+06:00
2026-05-03T19:06:22+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
কোরবানির পশু পরিবহন; চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন : কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:০৬ পিএম 
কোরবানির পশু পরিবহন; চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন : কৃষিমন্ত্রী
কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (৩ মে) দুপুরে কোরবানির পশু পরিবহন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, খামারিরা যাতে লোকসানে না পড়ে, সেজন্য ভারতীয় গরু আমদানি বন্ধে সীমান্ত এলাকায় কোনো হাট বসতে দেয়া হবে না।


আমিন উর রশিদ জানান, এবার ঈদে ১ কোটির কিছু বেশি গরু চাহিদা রয়েছে। খামারিদের কাছে পর্যাপ্ত গরু-ছাগল মজুত আছে। তাই কোরবানির পশুর সংকট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী জানান, অনলাইনে পশু বেচাবিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না। ট্রাকে পশু বহনের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্তক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]