নারায়ণগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-02T13:23:52+06:00
2026-05-02T13:23:52+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নারায়ণগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:২৩ পিএম 
নারায়ণগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউপিপি) প্রকল্পের আওতায় নলখালীখাল, বাগডোমারী খাল ও ওয়াপদাখাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ফতুল্লাবাসীর দুর্ভোগের প্রতি সহমর্মিতা দেখিয়ে এই খাল পুনঃখনন কাজের উদ্যোগ নিয়েছেন। সেইসঙ্গে সদর উপজেলা প্রশাসনের তড়িৎ ব্যবস্থাপনায় খাল পুনঃখনন করা হচ্ছে।

তিনি আরও বলেন, খাল খনন করতে হলে অনেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে শক্ত অবস্থানে থাকবে। তার আগে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদের প্রতি অনুরোধ তারা যেন নিজ থেকেই স্থাপনা সরিয়ে নিন। অনেক দুর্ভোগ আমাদের সৃষ্ট হয়ে থাকে। বর্জ্য খালে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। জনগণ সচেতন হলে আমাদের দুর্ভোগ কমে আসবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]