পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-28T15:45:39+06:00
2026-04-28T15:45:39+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম 
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পাইকগাছায়  শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে আদালত চত্বর থেকে সচেতনতামূলক র‍্যালি শেষে আইনজীবী সমিতি ভবনে  উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল ঐজজ হযরত আলীর সভাপতিত্বে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই আদালতের সেরেস্তাদার একরামুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমিটি সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি এডঃ জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এড, জিএম আককাছ আলি ও লীগ্যাল এইড এর আইনজীবী প্রধীশ কুমার হালদার, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোজাফফর হাসান। এ সময় আরোও উপস্থিত ছিলেন এড কিশোরী মোহন মন্ডল, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, প্রশান্ত কুমার ঘোষ, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]