কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-28T12:30:26+06:00
2026-04-28T12:30:26+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম 
কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার এই বাহিনীর সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তাদের বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এছাড়াও আরও ১০ হাজার জনবল বৃদ্ধি করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এছাড়াও গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে এ বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্রপথের নিরাপদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে কোস্ট গার্ড।

অনুষ্ঠানে বাহিনীটির মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছেন। জনবলের ঘাটতি রয়েছে বলে জানান মহাপরিচালক। বলেন, ঘাটতি জনবল পূরণ হলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে কোস্ট গার্ড।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]