যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-27T11:42:54+06:00
2026-04-27T11:42:54+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৪২ এএম 
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি রেগুলার ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। 

এরপর ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বাসযোগে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একইসাথে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে বেলা সোয়া একটায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।


পরে দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুইশ’ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]