বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-27T10:02:44+06:00
2026-04-27T10:02:44+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০২ এএম 
বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হতে যাচ্ছে। এর আগে গত রবিবার (২৬ এপ্রিল) অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার সভার কার্যক্রম আজকের এই নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।

জানা গেছে, আজকের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার পাশাপাশি চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

রবিবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি দলের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান বিএনপি সরকারের আমলেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে উন্নীত হবে।

তারা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এই অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


এদিন অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোরশেদ মিল্টন, বিশ্বাস জাহাঙ্গীর আলম, রেজা কিবরিয়া, আহাম্মদ সোহেল মনজুর, তামিজ উদ্দিন, নূরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এম আবদুল আলিম, আবদুল করিম, এম তাজউদ্দিন খান, এম নজমুল হুদা, আবুল কাউসার এম নজরুল ইসলাম, আমির হামজা, আবুল কালাম আজাদ, মো. ইজ্জতুল্লাহ ও মুহাম্মদ আবদুল খালেক আলোচনায় অংশ নেন। বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ অন্য সংসদ সদস্যরাও এ সময় বক্তব্য দেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]