বাগাতিপাড়ার জামনগর বাজারে ৩ বৈদ্যুতিক মিটার চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-27T09:43:12+06:00
2026-04-27T09:43:12+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাগাতিপাড়ার জামনগর বাজারে ৩ বৈদ্যুতিক মিটার চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ এএম 
বাগাতিপাড়ার জামনগর বাজারে ৩ বৈদ্যুতিক মিটার চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মোশারফের মিল, সুলতান রাইস মিল এবং নজরুল ছ মিল থেকে বৈদ্যুতিক মিটারগুলো চুরি করা হয়। প্রতিদিনের মতো ওইদিনও মিল বন্ধ করে মালিকরা মিটারের রিডিং দেখে বাড়ি ফিরে যান।

মিল মালিক মো. মোশারফ হোসেন জানান, “আমি প্রতিদিনের মতো রাত ১০টার দিকে মিল বন্ধ করে মিটারের রিডিং দেখে বাড়ি যাই। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাজার কমিটির লোকজন আমাকে ফোন দিলে দ্রুত এসে দেখি, মিটারগুলো চুরি হয়ে গেছে।”

তিনি আরও জানান, চোর বা চোরেরা মিটার খুলে নেওয়ার পর মিটার বক্সে একটি মোবাইল নম্বর লিখে রেখে যায়। নম্বরটি হলো: ০১৮৫৭-৪৬৯৯১১।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত স্থানীয়দের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দিয়েছেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]