গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-19T10:19:13+06:00
2026-04-19T14:58:19+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ১০:১৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬ | রোববার
গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বলে জানান প্রতিমন্ত্রী। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হুজ হু বাংলাদেশ-২০২৬ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই সবাইকে নিয়েই এগিয়ে যেতে কাজ করছে। সবাইকে সেই বিষয় ধারণ করে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে হুজ হু বাংলাদেশ ২০২৬ এর বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা ও উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা দেয় হুজ হু বাংলাদেশ।


এতে আজীবন সম্মাননা পেয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া সম্মাননা পান কৃষিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে কথা সহিত্যিক রাহিতুল ইসলাম, শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী, উদ্যোক্তা (পুরুষ) সংসদ সদস্য ও ব্যবসায়ী এরশাদ উল্লাহ, উদ্যোক্তা (নারী) ওমেন্স ওয়ার্ল্ডের কনা আলম, পেশাজীবীতে হোটেল শেরাটনের সিইও শাখাওয়াত হোসেন, সাংবাদিকতায় একাত্তর টেলিভিশনের সিওও ও বার্তা প্রধান শফিক আহমেদ, ক্রীড়ায় সাঈদ উর রব (যুক্তরাষ্ট্র) এবং সমাজসেবায় শান্তি শ্রী (শ্রী চিন্ময় ফাউন্ডেশন)।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত