৬ মাস ধরে বন্ধ রামেকে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ

নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-04-15T12:58:15+06:00
2026-04-15T12:58:15+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
৬ মাস ধরে বন্ধ রামেকে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম 
৬ মাস ধরে বন্ধ রামেকে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ
দীর্ঘ ছয় মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সরকারি সরবরাহ বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। তবে দফায় দফায় মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও মেলেনি এর কোনো সুরাহা। গত তিন সপ্তাহ ধরে ভ্যাকসিন ও সিরিঞ্জ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় চড়া দামে বাইরে থেকে প্রতিষেধক কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র রোগীরা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে প্রতিদিন গড়ে ২৮০ থেকে ৩২০ জন রোগী জলাতঙ্কের টিকা নিতে আসেন। তবে সরবরাহ না থাকায় বাধ্য হয়ে সামর্থ্যবান রোগীরা বাইরে থেকে কিনলেও যাদের সামর্থ্য নেই, তারা অন্যের ব্যবহৃত ১টি ভায়াল একাধিক ব্যক্তি ভাগ করে ব্যবহার করছেন।  

নার্সরা জানান, এর আগে টিকার সংকট হলেও সরবরাহ পুরোপুরি কখনো বন্ধ হয়নি। বর্তমানে রোগীরা বাইরে থেকে কিনে আনলে তবেই ইনজেকশন দেওয়া সম্ভব হচ্ছে।


রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, গত কয়েক মাস ধরে আমরা একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি ভবিষ্যতে এই ভ্যাকসিন কবে নাগাদ আসবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, বর্তমানে ১টি ভায়াল একাধিক ব্যক্তি ভাগ করে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতালের পক্ষ থেকে কিছুদিন বাজার থেকে কিনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও তিন সপ্তাহ ধরে সেই কার্যক্রমও বন্ধ রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]