কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধ

দেশজুড়ে

2026-04-12T23:19:56+06:00
2026-04-12T23:19:56+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ ‘শীর্ষ কারবারি’ গ্রেপ্তার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধ
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম 
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি ওই এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ বলছে, আকাশ ওই অঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের সরাসরি নেতৃত্বে ও কাশিয়ানী থানার ওসির কৌশলী পরিচালনায় রাত গভীর হলে পশ্চিম রাতইল এলাকায় অভিযান শুরু হয়। আভিযানিক দলটি আকাশের বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে ‘চিরুনি অভিযান’ চালায়। শুরুতে আকাশ নিজেকে নির্দোষ দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নিবিড় তল্লাশিতে ঘরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে, ইয়াবা: ১০ হাজার ২০৭ পিস (কমলা ৯ হাজার ৬২৫ ও সবুজ ৫৮২ পিস)। গাঁজা: ২ কেজি। ​নগদ টাকা: মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। ​উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। তিনি আরও বলেন, মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

​কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]