শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা; প্রেসক্লাবের জরুরি সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-12T14:54:07+06:00
2026-04-12T14:54:07+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা; প্রেসক্লাবের জরুরি সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৫৪ পিএম 
শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা; প্রেসক্লাবের জরুরি সভা
শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপিনেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ১২ এপ্রিল (রোববার) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের যুগ্ম সম্পাদক আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, শামসুল ইসলাম শামীম, আব্দুর রব, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্বেগ জানিয়ে বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এধরণের মিথ্যা মামলা, হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করবে।

নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা আগামীকাল বেলা ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন এর সর্বসম্মত কর্মসূচি ঘোষণা করেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]