শেরপুরে শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিখন কর্মসূচি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-09T15:32:37+06:00
2026-04-09T15:32:37+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শেরপুরে শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিখন কর্মসূচি
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম 
শেরপুরে শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিখন কর্মসূচি
আগামী প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করে গড়ে তুলতে শেরপুর পৌরসভার উদ্যোগে “সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক শিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভলেন্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহযোগিতায় এই আয়োজন করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার বিশেষ উদ্যোগে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বিষয়ে দায়িত্ববোধ সৃষ্টি এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। 

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]