ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-09T15:27:09+06:00
2026-04-09T15:27:09+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান, প্রতিবন্ধী ব্যক্তিরা উচ্ছ্বসিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম 
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদানের শেষ দিন আজ। সমাজসেবা অধিদপ্তরাধীন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত 'মোবাইল থেরাপি ভ্যান' এর মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।

গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী ক্যাম্পেইনের শেষ দিন আজ বৃহস্পতিবার। সকাল থেকেই ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমাচ্ছেন। অত্যাধুনিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সম্বলিত মোবাইল ভ্যানটির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি, দৃষ্টি ও বাক-শ্রবণ প্রতিবন্ধকতা পরীক্ষা, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা।


সরেজমিনে দেখা যায়, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগতরা। সেব নিতে আসা এক অভিভাবক বলেন, "ঘরের কাছে এমন উন্নত মানের থেরাপি সেবা পাবো তা ভাবিনি। মোবাইল ভ্যানে সব ধরণের মেশিন থাকায় আমাদের জন্য খুব সুবিধা হয়েছে।"

ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তারা হাসান কিবরিয়া জানান, গ্রামীণ পর্যায়ের প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা অর্থের অভাবে বা যাতায়াত সমস্যার কারণে শহরে গিয়ে থেরাপি নিতে পারেন না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই এই মোবাইল থেরাপি ভ্যানের মূল লক্ষ্য। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই ধরণের সেবার প্রয়োজনীয়তা অনেক।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]