নেত্রকোণায় বিআরটিসি সেবার মানোন্নয়নে মানববন্ধন, ডিপো ম্যানেজারের অপসারণ দাবি

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-09T15:23:21+06:00
2026-04-09T15:23:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় বিআরটিসি সেবার মানোন্নয়নে মানববন্ধন, ডিপো ম্যানেজারের অপসারণ দাবি
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম 
নেত্রকোণায় বিআরটিসি সেবার মানোন্নয়নে মানববন্ধন, ডিপো ম্যানেজারের অপসারণ দাবি
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির দোতলা বাস চলাচলে যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুর ১২টায় নেত্রকোণা বিআরটিসি বাস স্ট্যান্ডে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, বিআরটিসির বাসগুলোতে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং সময়সূচি না মানার মতো নানা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


বক্তারা আরও বলেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপোতে দুর্নীতি ও অনিয়মের কারণে সেবার মান দিন দিন অবনতি হচ্ছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে যাত্রীসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]