নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এমদাদুল হক। বুধবার রাত ১১টার দিকে তিনি থানার জিডি নম্বর ৫০৯ মূলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুক এবং সেকেন্ড অফিসার এসআই মো. মাহবুব হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
নতুন ওসি তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জ/দি