দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-07T12:37:30+06:00
2026-04-07T12:37:30+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ১২:৩৭ পিএম | ৭ এপ্রিল, ২০২৬ | মঙ্গলবার
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন।

এছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে। এপ্রিলে আরও জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।

তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করে গতমাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে, মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রীপরিষদে আলোচনা করে, প্রয়োজন হলেই কেবল দাম বৃদ্ধি পাবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত