সংবিধান সংশোধনে অচিরেই কমিটি : চিফ হুইপ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-01T14:54:32+06:00
2026-04-01T14:54:32+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি : চিফ হুইপ
নিউজ ডেস্ক
⏲ ২:৫৪ পিএম | ১ এপ্রিল, ২০২৬ | বুধবার
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি : চিফ হুইপ
সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বিরোধীদলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির ৩য় বৈঠক শেষে একথা জানান চীফ হুইপ। 

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই। 


বিরোধীদলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনী ভিত্তি নেই বলেও দাবি করেছেন তারা। বিরোধীদল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত