রৌমারীতে বিএনপি-আওয়ামীলীগ নেতা মিলে পেট্রোল মজুত, ভ্রাম্যমান আদালতে জরিমানা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-28T14:58:52+06:00
2026-03-28T14:58:52+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রৌমারীতে বিএনপি-আওয়ামীলীগ নেতা মিলে পেট্রোল মজুত, ভ্রাম্যমান আদালতে জরিমানা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম 
রৌমারীতে বিএনপি-আওয়ামীলীগ নেতা মিলে পেট্রোল মজুত, ভ্রাম্যমান আদালতে জরিমানা
একই পরিবারের বিএনপি ও আওয়ামী নেতা মিলে পেট্রোল মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে গোপনে বিএনপি নেতা আবু জাহান ড্রামে পেট্রোল মজুত করে গোয়ালঘরে রাখে এবং বেশি দামে বিক্রি করে আসছিলেন তার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হক। গোপন সংবাদের ভিত্তিতে আবু জাহানের বাড়িতে অভিযান চালায় প্রশাসন। এ সময় গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও বিক্রির উপকরণ জব্দ করা হয়।

অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী আদালত এরশাদুল হকের ১০ হাজার টাকা জরিমানা করেন। এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ছোট ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন। ওই নেতার নাম আবু জাহান। তিনি দাঁতভাঙা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ছেলে এরশাদুল হক ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে।


অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, আমাদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রোল রাখা ছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন ১০ হাজার টাকা জরিমানা করেছে।

তিনি আরও বলেন, আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করেছে। বাজারে তার তেলের দোকান আছে। তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি হারুন।

সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার টাকা জরিমানা ও তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]