রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-27T23:14:55+06:00
2026-03-27T23:14:55+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীশংকৈলে মহানবী (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:১৪ পিএম 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিধান রায় (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]