নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-21T09:02:05+06:00
2026-03-21T09:02:05+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:০২ এএম 
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দি হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।


শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকারপ্রধান। এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা।


এছাড়া, মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্যও ছিল আলাদা ব্যবস্থা। জরুরি স্বাস্থ্যসেবায় দুইটি মেডিকেল টিম নিয়োজিত ছিল। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]