মগবাজারে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

অপরাধ

2026-03-21T04:39:28+06:00
2026-03-21T04:39:28+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অপরাধ
মগবাজারে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
অনলাইন ডেস্ক
⏲ ৪:৩৯ এএম | ২১ মার্চ, ২০২৬ | শনিবার
মগবাজারে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
Advertisement
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিন জনকে আটক ক‌রে‌ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে ৫-৬ জন মিলে রাব্বিকে ছু‌রিকাঘাত ক‌রে। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। 

নিহত কিশোর আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানান, শুক্রবার রাতে মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বিকে ৫-৬ জন যুবক আটক করে বুকে পেটে ছুরিকাঘাত করে। সে সময়ে তার সঙ্গে একটি মেয়ে ছিল।  

আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটের সময়ে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন জন‌কে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। 

তি‌নি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

নিহত‌কে হাসপাতালে নিয়ে যাওয়া জহিরুল ইসলাম জানান, মাদ্রাসা খেলার মাঠ এলাকায় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। 

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে রাব্বি। বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত