কাপাসিয়ায় হলুদ চাষ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

2026-03-15T16:00:17+06:00
2026-03-15T16:00:17+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাপাসিয়ায় হলুদ চাষ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম 
কাপাসিয়ায় হলুদ চাষ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ২০ জন নির্বাচিত প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২০ শতক জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। 


এর মধ্যে ১০০ কেজি উন্নত মানের হলুদ বীজ, ৫ কেজি ডিএপি,৫ কেজি এমওপি সার। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল কালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম আওলাদ হোসেন ও রেহানা আক্তার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ ও কৃষি বিভাগের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। 

তিনি বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের এই প্রণোদনা দিচ্ছে। সঠিক নিয়মে এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা ফলন বৃদ্ধি করতে পারলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। 

উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আধুনিক পদ্ধতিতে হলুদ চাষের মাধ্যমে ফলন বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।




  বিষয়:   দেশজুড়ে  গাজীপুর  সার বিতরণ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]