বেনাপোল সীমান্তে মাদকসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-15T15:56:32+06:00
2026-03-15T15:58:34+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বেনাপোল সীমান্তে মাদকসহ আটক ১
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৩:৫৮ পিএম
বেনাপোল সীমান্তে মাদকসহ আটক ১
বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাইপণ্যসহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। আজ রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন- যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শনিবার রাতে গোপন সংবাদে হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও ১০০ বোতল উইন্সেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করে বিজিবি। 

জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ১০ কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]