সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-14T15:38:42+06:00
2026-03-15T01:41:31+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
নিউজ ডেস্ক
⏲ ৩:৩৮ পিএম | ১৪ মার্চ, ২০২৬ | শনিবার
সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে আম গাছের চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আমগাছের চারা রোপণ করেন।


বৃক্ষরোপণ শেষে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বৃক্ষরোপণের আগে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত