প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সভাপতি

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-12T11:47:02+06:00
2026-03-12T11:47:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সভাপতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪৭ এএম 
প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সভাপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়েছে। এবারের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

পবিত্র কুরআন তেলাওয়াত শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের এ সভায় সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত নামকে সমর্থন জানান।    


এ অধিবেশনের শুরুতেই উত্তাপ তৈরি হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থানপরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে বিতর্ক ও উত্তাপ ক্রমে বাড়তে পারে। 

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। জামায়াত পেয়েছে ৬৮ আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দল প্রতিনিধিত্ব করছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]