পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-10T14:30:57+06:00
2026-03-10T14:30:57+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম 
পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। সূত্র জানায় সোমবার ৫ টা ৩০ মিনিটে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি। 

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো রমজান আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৫/এমপি থেকে প্রায় ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়োরপাড়া এলাকায় ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ওই ৩টি (২টি ষাড়)গরু আটক করে। বিজিবি জানায়,আটক হওয়া  গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]