বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব : প্রতিমন্ত্রী পুতুল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-28T13:23:34+06:00
2026-02-28T13:23:34+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব : প্রতিমন্ত্রী পুতুল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম 
বাবার মতোই আমি নিজের জীবন উৎসর্গ করব : প্রতিমন্ত্রী পুতুল
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করব। শনিবার (২৮ ফেব্রুয়রি) সকালে ঢাকা থেকে নাটোরে যাবার পথে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করব। নাটোরের চারটি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতই নিজের জীবন উৎসর্গ করব।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাব, ইনশাল্লাহ। 


উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভার শুরুতেই জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সবংর্ধনা দেওয়া হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]