প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর এপিএস হলেন মীর সোলাইমান

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-22T11:37:48+06:00
2026-02-22T11:37:48+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর এপিএস হলেন মীর সোলাইমান
নিউজ ডেস্ক
⏲ ১১:৩৭ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | রোববার
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর এপিএস হলেন মীর সোলাইমান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ’র সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মীর সোলাইমানকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী মীর সোলাইমানকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/- টাকা) বেতন কাঠামোয় এ নিয়োগ দেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ যতদিন এই পদে থাকবেন অথবা মীর সোলাইমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত