সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-17T13:28:07+06:00
2026-02-17T13:28:07+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত
মোস্তফা সরয়ার ফারুকীর পোস্ট
নিউজ ডেস্ক
⏲ ১:২৮ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান চলছে সংসদ ভবনের শপথকক্ষে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। 

পোস্ট তিনি লেখেন, আজকে নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। এই শপথের আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার আগ্রহ প্রকাশ যিনি করেছেন তাকে টুপিখোলা সালাম। সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত-এই ভাবনা থেকে এর আগে আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অনুষ্ঠান এখানে করেছিলাম।

তিনি আরও লেখেন, মন্ত্রিসভার শপথের মত আয়োজন এখানে নিয়ে আসার মাধ্যমে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে নিয়ে আসার মাধ্যমে এই জায়গার রাজনৈতিক তাৎপর্য নতুন করে লিখিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে। 

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত