ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি : টিআইবি রিপোর্ট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-16T16:38:18+06:00
2026-02-16T16:38:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি : টিআইবি রিপোর্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম 
ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি : টিআইবি রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৩৬ জন সংসদ সদস্য (৭৯.৪৬ শতাংশ) কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ' শীর্ষক টিআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৭৫ শতাংশ জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত ৪০ ভাগ কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ৪৪ লাখ ২৪ হাজার টাকা। অথচ, প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা।


গবেষণায় দেখা যায়, ৯৯ শতাংশ প্রার্থী কোনো কোনো নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করেছে। ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে, এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্ন ভাবে নির্বাচনে সক্রিয় ছিলো বলে জানায় টিআইবি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]