ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

দেশজুড়ে

ঝিনাইদহের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়ান। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

2026-02-12T16:58:46+06:00
2026-02-12T16:58:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম 
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ
ঝিনাইদহের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়ান। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ভোটকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্র পরিদর্শন করছেন, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সকালে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শোয়াইব নগর আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে তার ভোট প্রদান করেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন এবং জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালেব মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ভোটকেন্দ্রে ভোট পপ্রান করেন।  এ সময় এ সময় প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করে  ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

জেলাবাসীর প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে।




  বিষয়:   দেশজুড়ে  ঝিনাইদহ  নির্বাচন  ভোটগ্রহণ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]