এবারের নির্বাচন পুরোপুরি আলাদা: বিবিসি সাংবাদিক

অনলাইন ডেস্ক

অন্যান্য

বিবিসি নিউজের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি যোগিতা লিমায়ে বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আমি বাংলাদেশে ছিলাম। তখনকার পরিবেশ এখনকার চেয়ে একেবারেই ভিন্ন ছিল।’

2026-02-12T16:45:06+06:00
2026-02-12T20:36:12+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
এবারের নির্বাচন পুরোপুরি আলাদা: বিবিসি সাংবাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৮:৩৬ পিএম
এবারের নির্বাচন পুরোপুরি আলাদা: বিবিসি সাংবাদিক
বিবিসি নিউজের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি যোগিতা লিমায়ে বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আমি বাংলাদেশে ছিলাম। তখনকার পরিবেশ এখনকার চেয়ে একেবারেই ভিন্ন ছিল।’

ভারতীয় বংশোদ্ভূত এই সাংবাদিক বলেন, ২০১৮ সালে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় ঘুরে বেড়ানোর সময় আমি দেখেছিলাম পোলিং এজেন্ট, প্রচারসামগ্রী আর পোস্টার প্রায় সবই এক দলের, আর সেসব ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের।

তিনি বলেন, সে সময় এক ধরনের নিয়ন্ত্রিত ও ভীতিকর পরিবেশ ছিল।

মানুষের সঙ্গে কথা বলতে গেলে তারা খোলামেলা কথা বলতে ভয় পেতেন। তবে এবার যেন বাতাসটাই অন্যরকম। আমরা যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকের মধ্যেই স্পষ্ট উত্তেজনা ও আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার চোখে পড়ছে।
এই সাংবাদিক বলেন, এই নির্বাচনে অবশ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটটি অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রশ্নে একটি ছায়া ফেলেছে। তবে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে আমরা প্রথম ঘণ্টার মধ্যেই বহু মানুষকে ভোট দিতে দেখেছি। যেসব ভোটারের সঙ্গে কথা হয়েছে, তাদের কেউ কেউ আশা প্রকাশ করেছেন—আজকের নির্বাচনের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।




  বিষয়:   অন্যান্য  নির্বাচন  ভোট  বিবিসি 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]