সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যে প্রতিপক্ষকে গুলি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-29T10:08:43+06:00
2026-01-29T15:25:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যে প্রতিপক্ষকে গুলি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ এএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৩:২৫ পিএম
সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যে প্রতিপক্ষকে গুলি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এর পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মাহি ও জিয়াকে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করতে দেখা যাওয়ার ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার পাঁচানী নদীর তীর এলাকায় এ ঘটনা ঘটে। গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় পাঁচানী এলাকার মৃত দরবেশ আলীর ছেলে মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। 


এই আগ্নেয়াস্ত্র ব্যবহারে এলাকায় আতংক বিরাজ করছে। সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে মাহি ও জিয়া অস্ত্র উচিয়ে গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের সদস্য বলে জানা যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আমরা ভিডিওটি সসম্পর্কে খোঁজ নিচ্ছি।’

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]