মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-22T12:03:29+06:00
2026-01-22T12:03:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম 
মোংলায় নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এ  মরদেহ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সিগন্যাল টাওয়ারের দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, অজ্ঞাত এ লাশের সুরতহালে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছেনা। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের নাম ও পরিচয় এখন পাওয়া যায়নি। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]