২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-13T13:34:01+06:00
2026-01-13T18:52:02+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত
নিউজ ডেস্ক
⏲ ১:৩৪ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত
বিদায়ী বছর ২০২৫-এ দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী ১০০৮ শিশু নিহত হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্টনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন, তাতে ওঠে এসেছে এই তথ্য। সংগঠনটি তাদের এ প্রতিবেদন আজ গণমাধ্যমে পাঠায়।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু (৫৩.২৭%)। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু (৪৬.৭২%)।

শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু (২৭.৮৭%), আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু (৩৬.১১%), গ্রামীণ সড়কে ২৯১ শিশু (২৮.৮৬%) এবং শহরের সড়কে ৭২ শিশু (৭.১৪%) নিহত হয়েছে।


বয়সের হিসাবে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ৫ বছর বয়সী শিশু নিহত হয়েছে ১৭৯ জন (১৭.৭৫%), ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৩৮২ জন (৩৭.৮৯%) এবং ১৩ বছর থেকে ১৭ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৪৪৭ জন (৪৪.৩৪%)।

সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া, সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেয়া, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট, আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত