অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

2026-01-11T19:35:07+06:00
2026-01-11T19:35:07+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫২
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম 
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ২১ জন। আজ রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২, ঢাকা উত্তর সিটিতে ৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।


চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে, সদ্য বিদায়ী ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৫৬ জন।




  বিষয়:   জাতীয়  স্বাস্থ্য  ডেঙ্গু  আক্রান্ত 



Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]